টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়া অভিযান শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম রণতরি ‘ইউএসএস ফোর্ড’

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 30, 2026 9:48 pm

রেকর্ডসংখ্যক দিন দায়িত্ব পালন শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। ৩০০ দিনের বেশি সময় ধরে চলা এ অভিযানে রণতরিটির অন্যতম প্রধান কাজ ছিল ইরানের বিরুদ্ধে সামরিক কার্যক্রমে অংশ নেওয়া ও ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে গ্রেপ্তারের অভিযানে যুক্ত থাকা। বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: এপি।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়বে ইউএসএস ফোর্ড। মে মাসের মাঝামাঝি এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত নিজস্ব বন্দরে পৌঁছাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট প্রথম এই খবরটি প্রকাশ করে।

গত সপ্তাহে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ পৌঁছানোর ফলে মধ্যপ্রাচ্যে বর্তমানে তিনটি মার্কিন রণতরি অবস্থান করছে। ইরান যুদ্ধের একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলাকালে ২০০৩ সালের পর এ প্রথম একসঙ্গে তিনটি মার্কিন রণতরি মোতায়েন করা হলো। এর আগে জানুয়ারি থেকে তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইউএসএস আব্রাহাম লিংকনও এ অঞ্চলে অবস্থান করছে।

গত বছরের জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করার পর ইউএসএস ফোর্ড প্রায় ১০ মাস সমুদ্রে অবস্থান করছে। এর মাধ্যমে এটি ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সময় মোতায়েন থাকা রণতরির নতুন রেকর্ড গড়েছে।

ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজ-এর তথ্য অনুযায়ী, গত ৫০ বছরে কোনো মার্কিন রণতরির এটিই দীর্ঘতম অভিযান। এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময় ইউএসএস লিংকন টানা ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করে আগের রেকর্ডটি গড়েছিল। ইউএসএস ফোর্ড সমুদ্রের বুকে ২৯৫তম দিন পার করার মাধ্যমে সেই রেকর্ড ভেঙে দেয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাথা গোজার ঠায় নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে ভূরুঙ্গামারীর শহিদুলের পরিবার

তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

মিসরে পর্যটকবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১৩

নাসিরনগরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোশত ও  ঈদ সামগ্রী বিতরণ

ইরানি জাহাজ থেকে উদ্ধার করা নাবিকদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

হক কমিটি নোয়াপাড়ার উদ্যোগে ঈদবস্ত্র বিতরণ

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

বাঁশখালীতে মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়ার উদ্যোগে ত্রাণ ও ঘর নির্মাণসামগ্রী বিতরণ