টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 30 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৪টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
April 30, 2026 11:43 pm

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড দ্যা বোয়িং কোম্পানির সঙ্গে ১৪টি উড়োজাহাজ কিনতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত করেছে। এর মধ্যে রয়েছে ১০টি ওয়াইড-বডি ৭৮৭ ড্রিমলাইনার এবং ৪টি ন্যারো-বডি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই চুক্তি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈশ্বিক সংযোগ জোরদার এবং যাত্রীসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্বাক্ষরিত চুক্তি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, জ্বালানি-সাশ্রয়ী ও প্রযুক্তিগতভাবে উন্নত এই নতুন উড়োজাহাজগুলো বিমানের বহর আধুনিকীকরণ, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রুট নেটওয়ার্ক সম্প্রসারণে সহায়ক হবে যার মাধ্যমে বৈশ্বিক এভিয়েশন মার্কেটে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

এভিয়েশন খাতের বাইরেও এই চুক্তির মাধ্যমে পর্যটন খাতের উন্নয়ন, অর্থনৈতিক কার্যক্রমের প্রসার এবং প্রযুক্তি স্থানান্তর ও দক্ষ জনবল উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বিমান বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে যাচ্ছে। এই নতুন উড়োজাহাজগুলো সংযোজনের ফলে যাত্রীদের জন্য আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা সম্ভব হবে। এই অর্জন বিমানের পাশাপাশি দেশের এভিয়েশন খাতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন ও নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

আমার ছেলেকে এভাবে মরতে হবে, তা কখনও ভাবিনি: জামিলের বাবা

গণমাধ্যম ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসা উচিৎ : মির্জা ফখরুল

সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

কুড়িগ্রামে পবিত্র কোরআন অবমাননা: অভিযুক্ত যুবকের বাড়ি ঘেরাও,পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বীরগঞ্জে ২নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

নির্মাণ শ্রমিকের মৃত্যু

উল্টো পথে আসা বাসের ধাক্কায় পিকআপভ্যান উল্টে ৭জন যাত্রী আহত

হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ