টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 3 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি মনজুরুল ইসলামের

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 3, 2026 6:53 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে আধুনিক স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কঠোর বার্তা দিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

রবিবার (৩ মে) সকাল সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বীরগঞ্জের বেসরকারি ক্লিনিক মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় এমপি মনজুরুল ইসলাম ক্লিনিক মালিকদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সময় থাকতে সবাই সতর্ক হয়ে যান। প্রয়োজন হলে একাধিক ক্লিনিক একত্রিত করে হলেও সঠিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, বীরগঞ্জকে একটি মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সেবার মান, চিকিৎসার স্বচ্ছতা এবং রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা আফরোজ লুনা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ সংশ্লিষ্টরা।

সভায় বক্তারা বীরগঞ্জের স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে, একই স্থানে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দীর্ঘদিন ধরে অচল থাকা চিকিৎসা সরঞ্জাম দ্রুত সচল করা, রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং রোগীদের খাবারের মান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার ২০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে ৩টি মাদ্রাসা ও ১৫ জন হতদরিদ্রের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

রাজধানীতে সড়ক-ফুটপাতে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা

ইরান-লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলের বিশাল বাজেট পাস

২০২৫ সালে সারাদেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ড দিনে গড়ে ৭৫টি, আহত ২৬৭, নিহত ৮৫ জন

জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

বাসার উঠানে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন,`প্রধান উপদেষ্টা:-ড.ইউনূস

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান