টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 4 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক-৪

প্রতিবেদক
এ কে পলাশ
May 4, 2026 4:23 pm

কুমিল্লার চান্দিনা উপজেলা এলাকায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।
সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, মো. তারেক, পিতা: আলমগীর হোসেন মো. আরিফ, পিতা: আলমাছ
মো. ইসমাইল, পিতা: জয়নাল অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সবাই কামারখোলা গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে মারধর করে আটকে রাখা হয় এবং গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, রাতভর ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়। পরে ভোররাতে ভুক্তভোগীর স্বামী স্ত্রীকে ফেরত চাইলে অভিযুক্তরা তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তিনি আত্মীয়-স্বজনদের বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানুষের সমর্থনেই এনসিপি এগিয়ে যাবে: নাহিদ

ঝিনাইদহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সংরক্ষিত নারী আসনে ভোট,ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

ছেলে চিকিৎসার জন্য ঢাকায় এসে হোটেলে খাবার খেয়ে পরিবারের ৩জনেরই মৃত্যু

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

যুবলীগে যোগদানের পর থেকেই প্রশংসায় ভাসছেন মোঃ হৃদয় হোসেন

ফ্যাসিবাদের যাঁতাকলে ভঙ্গুর দেশ এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান