টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 13 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরেবাংলা নগরে সাংবাদিকের ব্যাগ ছিনতাই, মোবাইল-ব্যাংক কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়াছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 13, 2026 9:33 pm

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে এনটিভির এক সাংবাদিকের তিনটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক কাজী শফিউল ইসলাম (৫২) । বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলার সামনে থেকে তার ব্যাগটি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। তিনি এনটিভির সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভুক্তভোগী জানান, ঘটনার সময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) কামরুল ইসলাম সহযোগিতা করলেও ক্রাইমের পুলিশ কোন সহযোগিতায় এগিয়ে আসেননি। তার জন্য ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। তখন তাদের কাছে ভুক্তভোগী সহযোগিতা চেলে তারা বলেন আমরা কি করব । এর আগেও ওই এলাকায় অনেক ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট থানার পুলিশ কোন পদক্ষেপ না নেওয়ার কারণে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে । পুলিশ প্রশাসন নিরব ।

জিডিতে উল্লেখ করা হয়, ব্যাগের ভেতরে থাকা তিনটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, সাউথইস্ট ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রো পাস, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র হারিয়ে যায়। হারানো মোবাইলগুলোর মধ্যে ছিল একটি Samsung Galaxy Note 4 এবং দুটি Samsung Galaxy Note 9 মডেলের ফোন।

ঘটনার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও হারানো মালামালের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি নং-১১৫৭, জিডি ট্র্যাকিং নম্বর AXC797 হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক কাজী শফিউল ইসলাম জানান, “ছিনতাইকারীরা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত তথ্যসম্বলিত ব্যাগটি নিয়ে গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিলেট সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছালো

কালীগঞ্জ থানা ‌পুলিশ টেনে হিঁচড়ে আসামি নেওয়ার ভিডিও ভাইরাল

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

বীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঝুঁকিপূর্ণ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ঢামেকে প্রশাসনের অভিযানে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ

একযোগে ছাত্রদলের ২৯ কমিটি ঘোষণা

নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন