টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরও চার কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 14, 2026 8:51 pm

ডলারের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আবারও ৪০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এদিন প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা। বৃহস্পতিবার (১৪ মে) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ডলার কেনা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ৫ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এতে ডলারের দাম অতিরিক্ত কমে গেলে রপ্তানিকারক ও প্রবাসী আয় প্রেরণকারীরা নিরুৎসাহিত হতে পারেন। তাই বাজারে একটি গ্রহণযোগ্য বিনিময় হার ধরে রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।

গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় ব্যাংক ডলার বাজারে সক্রিয়ভাবে হস্তক্ষেপ করছে। আগে বড় অঙ্কের ডলার বিক্রি করলেও বর্তমানে ধীরে ধীরে ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, এমপিএ পদ্ধতিতে কেনাকাটার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা শক্তিশালী হবে এবং বাজারে আস্থা বাড়বে। তবে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনতে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ানোর পাশাপাশি আমদানি ব্যবস্থাপনাতেও ভারসাম্য প্রয়োজন বলে মনে করছেন তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন গোয়েন্দা রিপোর্ট,ধ্বংসস্তূপ সরিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ক্ষেপণাস্ত্র বাঙ্কার চালু করেছে তেহরান

কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত সংগীত শিক্ষা চালুর সিদ্ধান্ত সরকারের: সংস্কৃতিমন্ত্রী

শান্তিরক্ষী হত্যায় তীব্র নিন্দা,লেবাননে যুদ্ধ বন্ধে ১০ দেশের আহ্বান

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

ইরানের ৪২ নৌযান ও ১৬ বিমান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান হয়েছে, কোনো আলোচনা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ কালীগঞ্জে শিশু ধর্ষণের পর নৃশংস হত্যা

নিউ ইউর্কে চট্টগ্রাম সমিতি কর্তৃক ব্যারিস্টার মনোয়ার হোসেন সম্বর্ধিত

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে মহিলাসহ দুই জনের মৃত্যু, আহত অন্তত ৭