টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 15 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজস্ব তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 15, 2026 10:16 am

পাকিস্তান নিজেদের উদ্ভাবিত অত্যাধুনিক স্থল-উৎক্ষেপণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৪’-এর সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (১৪ মে) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। মূল লক্ষ্য ছিল সেনাসদস্যদের দক্ষতা বাড়ানো এবং ক্ষেপণাস্ত্রের বিভিন্ন কারিগরি দিক যাচাই করা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-৪-এর লক্ষ্যভেদের নির্ভুলতা ও প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। অত্যাধুনিক অ্যাভিওনিক্স এবং সর্বাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করায় এটি অনেক দূরের লক্ষ্যবস্তুতেও খুব সঠিকভাবে আঘাত হানতে সক্ষম।

এই সফল পরীক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। তারা ‘ফাতাহ’ সিরিজের এই ক্ষেপণাস্ত্রের পেছনে যারা কাজ করেছেন—বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, এর আগে মাত্র দুই সপ্তাহ আগে পাকিস্তান সেনাবাহিনী ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। আর তারও এক সপ্তাহ আগে পাকিস্তান নৌবাহিনী নিজস্ব তৈরি জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈমুরের সফল পরীক্ষা করে।

একের পর এক সফল পরীক্ষায় পাকিস্তান তার স্থানীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আরও জোরদার করছে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২২ বিদ্রোহী নিহত

জুলাইযোদ্ধাদের সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির কর্মীদের মতবিনিময় সভা

সবুজবাগ থানাধীন ১১ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন আরেক মামলায় গ্রেপ্তার

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!

লক্ষ্মীপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থানে গ্রামজুড়ে চাঞ্চল্য

কুমিল্লা শিক্ষা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

এই মুহূর্তে বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই দগ্ধদের জাতীয় বার্নের পরিচালক