টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

প্রতিবেদক
কুমিল্লা প্রতিনিধি
May 17, 2026 8:56 pm

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এই সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না। আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এনসিপির এই নেতা আরও বলেন, মানুষ বলছে এই সরকারের অনেক গুণ। কিন্তু চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে। একটি উপজেলায় চার মাসে যদি চারটি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? তিনি কখনও প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে তার কোনো চিন্তা নেই।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হঠাৎ ঘূর্ণি বাতাসে লন্ডভন্ড কক্সবাজার সৈকত

কক্সবাজারের মাদকবিরোধী অভিযানে দুর্বৃত্তদের হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) নিহত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মহুগাঁও এলাকায় গণসংযোগে রুহুল আমিন (বাবু)

যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরাইল,আমাদের আঙুল এখনো ট্রিগারেই: ইরানের প্রেসিডেন্ট

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

জগন্নাথ হলের ভবন থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিবাবা-মায়ের দ্বিতীয় বিয়ের কারণে হতাশাগ্রস্ত তরুণের আত্মহত্যা চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন, সড়কে প্রাণ গেল বাবাসহ দুজনের