টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 17 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনিশ্চয়তার মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করলো ইরান

প্রতিবেদক
ডেক্স নিউজ
May 17, 2026 9:08 pm

আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। সমস্যা সমাধানে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসেছে ফিফা ও ইরানের প্রতিনিধি দল। এমন দোলাচলের মধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। ২৬ এর জায়গায় ৩০ জনের দল দিয়েছে দেশটি।

সোমবার (১৮ মে) তুরস্কে যাবে ইরান ফুটবল দল। সেখানে বিশ্বকাপ ট্রেনিং ক্যাম্প করবে তারা। সেখানেই তারা যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন সম্পন্ন করবে। আন্তালিয়াতে ইরান দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে খেলা নিশ্চিত করলেও অন্য ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইরানের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। এছাড়া আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার আছেন দলে। তবে এই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ইরানের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুন।

ইরানের কোচ আমির গালেনোই বলেন, বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা ছিল আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন টেকনিক্যাল সিদ্ধান্ত।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে ইরান। একই শহরে তাদের পরের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে। সিয়াটলে গ্রুপের শেষ ম্যাচ মিশরের সঙ্গে।

ইরানের ৩০ জনের বিশ্বকাপ স্কোয়াডের গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি।

ফরোয়ার্ড: আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বার্সা ছাড়ছেন লেভানডোভস্কি

লালবাগে রক্তাক্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগারে ইরানের হামলায় ভারতীয় শ্রমিক নিহত

সন্তানদের যে উপদেশ দেন মেসি, পেছনে লুকিয়ে নিজের বড় আফসোস

বাংলাদেশ–জাপান ইপিএর সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করা জরুরি: ফাহমিদা খাতুন

রাস্তা বন্ধ করলে আমি আর অফিসে আসব না: প্রধানমন্ত্রী তারেক রহমান

তিতাসে নজরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী