টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে কয়েক হাজার বিঘা জমির খাজনা চালুর উদ্যোগ, মাঠ পরিদর্শনে সংসদ সদস্য ড. কেরামত আলী

প্রতিবেদক
নাজমুল হাসান
May 18, 2026 5:43 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত উজিরপুর ইউনিয়নের উজিরপুর ও রাধাকান্তপুর মৌজার কয়েক হাজার বিঘা জমির খাজনা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বন্ধ থাকা এসব জমির খাজনা চালুর উদ্যোগ নিতে মাঠ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।

সোমবার (১৮ মে) দুপুরে তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় জমির শতাধিক মালিক উপস্থিত ছিলেন।
ভূমির মালিক আব্দুল আওয়াল, সাদিকুল ইসলাম, শামসুল ইসলাম, রবিউল ইসলাম, নাজির হোসেন, আব্দুল মালেক ও আলী হোসেনসহ স্থানীয়রা জানান, ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে উজিরপুর ও রাধাকান্তপুর মৌজার কয়েক হাজার বিঘা জমি নদীভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যায়। তবে ২০০৫-২০০৬ সালের দিকে সেই জমি পুনরায় জেগে ওঠে এবং মালিকরা নিজ নিজ জমিতে চাষাবাদ শুরু করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বর্তমানে এসব জমিতে আম, বরই, কলা, ধান ও ভুট্টাসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। কিন্তু জমির খাজনা দিতে গেলে তারা জানতে পারেন, জমিগুলো ‘সিকস্তি’ পর্যায়ে থাকায় খাজনা গ্রহণ করা হচ্ছে না।

স্থানীয়রা আরও জানান, এ সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তর ও আদালতে ঘুরেও কোনো সুরাহা না পেয়ে তারা সংসদ সদস্যের শরণাপন্ন হয়েছেন। ইতোমধ্যে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য কর্মকর্তারা এলেও খাজনা চালুর আগে জরিপ না করার অনুরোধ জানিয়েছেন ভূমির মালিকরা।
ভূমি মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে খাজনা আদায় বন্ধ থাকায় যেমন তারা ভোগান্তিতে পড়ছেন, তেমনি রাষ্ট্রও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয়রা মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত উজিরপুর ও রাধাকান্তপুর মৌজার সব জমির খাজনা চালুর জোর দাবি জানান।

মাঠ পরিদর্শনকালে সংসদ সদস্য ড. কেরামত আলী বলেন, “এই দুটি মৌজার কয়েক হাজার বিঘা জমির শত শত মালিক দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। নিজেদের জমির খাজনা দিতে না পারা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ভূমির মালিকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র আশুরা আজ

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে-পল্লবীতে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে : আমিনুল হক

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান

রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল আগুন দুর্ঘটনায় ১টি মরাদেহের দাবি দুই পরিবারের 

কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না: এলজিআরডি মন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার