টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 18 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকে একদিনের ছুটি বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 18, 2026 10:52 pm

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠান টানা সাত দিন বন্ধ থাকবে। তবে ঈদের এই দীর্ঘ ছুটি শুরুর আগে তৈরি হওয়া চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির মধ্যে এক দিনের ছুটি বাতিল করে ওই দিন আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (ডিএফআইএম) আবুল কালাম আজাদের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৪ মে তারিখের স্মারক অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিন সম্পূর্ণ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তবে এর আগে শনিবার (২৩ মে) সাপ্তাহিক ছুটির দিন এবং পরদিন রোববার (২৪ মে) ফাইন্যান্স কোম্পানিগুলোর সব ব্যবসা কেন্দ্র, শাখা ও বুথ খোলা থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের মারামারি; সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক পেটাল ছাত্রদল নেতারা

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল আন্তর্জাতিক ডেস্ক

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

ডাকসুতে ভাঙচুর, জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব

শাহজালালে প্রায় ১৯ কেজি সোনা জব্দ

মোহাম্মদপুরে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

ফসলি জমি রক্ষায় প্রয়োজনে জীবন দেবেন কুমিল্লার ২৪ কৃষক পরিবার; প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন