টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 19 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা: প্রধান আসামী গ্রেফতার

প্রতিবেদক
এ কে পলাশ
May 19, 2026 5:22 pm

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার আলোচিত ঘটনায় জড়িত প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

র‍্যাব জানায়, গত ১৩ মে ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে কুমিল্লার বুড়িচং বাজার এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি কক্ষে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত এনামুল হক শিশির মাহি (২৯) ও অভিযুক্তরা সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন।
অভিযোগ রয়েছে, মাদক ব্যবসার টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা শিশির মাহির হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে তিনি মারা যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানা-এ হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৬, তারিখ ১৭/০৫/২০২৬; ধারা ৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০।
র‍্যাবের তথ্য মতে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে রাত ১১টা ২০ মিনিটে র‍্যাব-১১ সিপিসি-২ ও র‍্যাব-৬ সিপিসি-১ এর যৌথ অভিযানে সাতক্ষীরা সদর থানার ভোমরা এলাকা থেকে প্রধান আসামী জহির ইসলাম ওরফে আপন জহির হিজড়া (৪৬) কে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার পর অভিযুক্তরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে চোখের জলে গুনাহ মাফ চেয়ে মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা

২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা করা যাবে না

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী

জনগণ শুধু ভোট দিতে চায়:মির্জা ফখরুল

চন্দনাইশে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বিশ্বের সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে যুক্তরাষ্ট্রেরও বড় পতন

ক্র্যাব সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়