টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 7:37 am

কোরবানির ঈদকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। এবার ঈদ পরবর্তী সময়ের জন্য নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পিআরও (পরিচালক) মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এতে বলা হয়, ঈদ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতেঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর বা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিকালীন যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একইসঙ্গে তারা পরিদর্শন-সংক্রান্ত একটি প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর প্রেরণ করতে হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের ম/র/দেহ উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতিকে ‘না’ বলব, জনগণের হক বুঝিয়ে দেব: মির্জা ফখরুল

স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি

গ্যাস সংকটের কারণে চুলা জ্বলে না, হোটেল গুলোতে ভিড়

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ নামে আরো একজনকে ছাড়পত্র দেওয়া হল এই নিয়ে নয় জনকে ছাড়পত্র দেওয়া হল এখনো ভর্তি ২৮জন

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ