টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 29 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি,দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ:-প্রধানমন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 29, 2026 10:36 pm

কোরবানির পর বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার (উপসচিব) বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৯ মে) বিকেলে এ দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।

মীর শাহে আলম জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন‍্যস্ত করা হয়েছে। সেইসঙ্গে দায়িত্ব অবহেলার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

CKD হাসপাতালে চাঁদা দাবি প্রধান আসামি সাবেক যুবদল নেতা মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে

ডেমরায় এক নারী ফাঁস দিয়ে আত্মহত্যা

কুষ্টিয়ায় নৌকাভ্রমণে নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ ৩৭ ঘণ্টা পর উদ্ধার

অজ্ঞাতনামা মারাদেহ

পৃথক ঘটনায় দুইজন গড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর: প্রযুক্তিমন্ত্রী

দৌলতদিয়ার পদ্মায় বাসডুবিনিহতদের পরিবারকে ১

ছিনতাইকারীর ব্যাগ ধরে টান দেওয়াই চলন্ত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

গুলশানে রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা এক নারীর মরাদেহ

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী