টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে এক ব্যাক্তির মরাদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 1, 2026 11:46 pm

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে কামাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে বিজয় ৭১ ভবনের ৮ তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, ‘দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর পর বিজয় ’৭১ ভবনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানালার গ্রিলে গলায় রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন।’তিনি আরও বলেন, ‘কামাল উদ্দিনের আত্মীয়-স্বজন ও সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এ কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কামাল উদ্দিনের ভাতিজা রাকিবুল হাসান জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বড় কাটুরী গ্রামে। বাবার নাম মৃত কবির উদ্দিন।

বর্তমানে আদাবর এক নম্বর রোডে স্ত্রী মনি আক্তার ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি আরও জানান, কামাল উদ্দি সুপ্রিম কোর্টে জমাদার হিসেবে চাকরি করতেন। তার মা তাজ্জতন্নেছা দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত। গ্রামে থেকে তার চিকিৎসা চলছে। এ জন্য তিনি হতাশাগ্রস্ত ছিলেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানা নেই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই : দীনেশ ত্রিবেদী

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন দৌড়, ফরম কিনলেন ৭০ নেত্রী

দেশে শিল্প-বিনিয়োগে ধীরগতি,বেড়েছে রিজার্ভ-প্রবাসী আয়,আগস্টের ৩০ দিনে এলো ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (ট্রাব) এর ২ বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা ও সম্মাণনা ক্রেস্ট বিতরণ

একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা

সাতক্ষীরায় ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

ঢামেকে দালালচক্রের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সতর্কতা জারি

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ