টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 2, 2026 11:08 am

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন দুজনই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা এবং পরস্পরের প্রতিবেশী ছিলেন।

সোমবার (১ জুন) দুপুরে তাদের মৃত্যুর খবর পৌঁছালে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন হারুনুর রশিদ ও রাসেল হোসেন। রোববার (৩১ মে) রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় রিয়াদের একটি সড়কে উটের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত হারুনের বাবা তছলিম উদ্দিন ছৈয়াল বলেন, ‘আমার ছেলে বিদেশে গিয়ে আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করছিল। ধার-দেনা করে তাকে বিদেশে পাঠানো হয়েছে। আজ সে লাশ হয়ে ফিরছে, এটা আমরা কখনো ভাবিনি। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হোক।’

এলাকাবাসী জানান, হারুন ও রাসেল ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসঙ্গে তাদের মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, প্রবাসী দুই যুবকের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পরিবারের আবেদনের ভিত্তিতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছদ্মবেশে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

বালিয়াকান্দিতে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার কাজী রহমান মানিকের ৩১দফা সমাবেশ অনুষ্ঠিত

ইভটিজিং, নারী হেনস্তা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি ড. কেরামত আলীর

চলছে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজার জোর প্রস্তুতি

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সেরা মনে করেন আসিফ নজরুল

স্ত্রী-ছেলেসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দের নির্দেশ

গ্যাসের বেলুন থেকে আগুনে দগ্ধ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়

আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন মিল্লাতের জাতীয় স্বার্থকে সব কিছুর উপরে স্থান দিতে হবে -আল্লামা ইমাম হায়াত

নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন-৪ শুভ উদ্বোধন