টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৫

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 2, 2026 11:14 am

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সিলিন্ডার (গ্যাস) ভর্তি একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার (২ জুন) ভোর ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালীগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভাঙ্গামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের পেছনে ঢুকে যায়।ঘটনাস্থলে ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে বাকি দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকী দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা পুলিশের অন্যান্য ইউনিটের সহায়তায় একাধিক বিকল্প উপায়ে তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছি। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাকটি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

ঢাকা মেডিকেল কলেজে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল

নতুন ভোটার হওয়ার সময় ১৫ দিন, সুযোগ রয়েছে সংশোধনেরও

কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের ও দরিদ্রদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

পবিত্র হজ পালনে সৌদি আরবে হাজিরা

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক

জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার

ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একই পরিবারে বাবা মা ভর্তি ছেলের মৃত্যু

মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক ডা. হাবিবুর রহমানকে ওএসডি, দায়িত্বে ডা. শাহরিয়া শায়লা

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড দেখানো কে এই রেফারি!