টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটি অনুমোদন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 2, 2026 8:22 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ‘ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়’-এর পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক আদেশে আগামী ৬ মাসের জন্য এই কমিটি গঠন করা হয়।

” ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের (EIIN: 103450) প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪ এর ৪৪(১০) ধারা অনুযায়ী এই অনুমোদন প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ইস্যু করা অফিসিয়াল স্মারক সূত্রে জানা যায়, নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বোর্ড কর্তৃক মনোনীত বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট আলী আযম চৌধুরী । পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত হয়েছেন মোহাম্মদ বশির আহম্মদ এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্তৃক মনোনীত হয়েছেন মো: আলম মিয়া। তারা দুজনেই নতুন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্মারক ইস্যুর তারিখ (২১ মে, ২০২৬) হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হলো। নির্ধারিত এই মেয়াদের মধ্যে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি পূর্ণাঙ্গ গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইতিমধ্যেই এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি স্থাপনায় হামলা ‘অবৈধ এবং অগ্রহণযোগ্য’ হবে: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট

৪৫ বছর পর শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক মেজর মোজাফফর (অবঃ) গ্রেপ্তার

বিদ্যুৎ-জ্বালানি সংকটে বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক

রাজারহাটের নাজিমখান ইউপির নাওথোয়া বিলের উপর রাস্তাটি বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

বীরগঞ্জে ছাত্র–যুব–নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করল ইরানের পররাষ্ট্রমন্ত্রী

দীপু মনির স্বামী আর নেই

৫৩ বছর পর নতুন চন্দ্রাভিযান যাচ্ছেন ৪ নভোচারী

নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন-৪ শুভ উদ্বোধন