টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সান মারিনোতে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা চৌধুরী

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 3, 2026 6:23 pm

সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে পূর্ণাঙ্গ দল নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। সর্বশেষ মঙ্গলবার (২ জুন) রাতে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী।

আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে গত সোমবার দেশটিতে পৌঁছায় জামাল ভূঁইয়ারা। একই দিনে জাতীয় দলের সঙ্গে যোগ দেন সামিত সোম। পরে ভোররাতে দলে যুক্ত হন জায়ান আহমেদ এবং বিকেলের অনুশীলনেও অংশ নেন তিনি। সর্বশেষ হামজার আগমনের মধ্য দিয়ে দলের সব সদস্য এখন সান মারিনোতে অবস্থান করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণ শেষে পৌঁছানোর দিন খেলোয়াড়রা রিকভারি সেশন করেন। পরদিন থেকে শুরু হয় পূর্ণাঙ্গ অনুশীলন। দলের ম্যানেজার আমের খান জানান, ‘গতকাল আমাদের অনুশীলনের সময় ছিল ঠান্ডা আবহাওয়া। আজ প্রচন্ড গরম, একেবারে বাংলাদেশের মতো। দুই দিন একেবারে ভিন্ন আবহাওয়া।’

সান মারিনো বাংলাদেশের সময়ের চেয়ে চার ঘণ্টা পিছিয়ে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় রাত ১০টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রায় দেড় ঘণ্টার অনুশীলন শেষে প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন ফুটবলাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ জুন, বাংলাদেশ সময় রাত ১১টায়।

বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি বলেন, ঢাকা থেকে ছয় ঘণ্টা আফ্রিকা, এরপর সেখানে ছয় ঘণ্টা অপেক্ষা করে ইতালির ফ্লাইট। ইতালিতে আসার পর কয়েক ঘণ্টা ভ্রমণ শেষে সান মারিনোতে পৌঁছাই আমরা। খেলোয়াড়রা ইউরোপের মাটিতে তাদেরই দলের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। তারা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল হলেও ইতালি, জার্মানি ও স্পেনের মতো দলের সঙ্গে খেলে। এটা আমাদের জন্য অনেক কঠিন ম্যাচ, এরপরও আমরা নিজেদের সব কিছুই করছি।

ফাহমিদুল ইসলাম ইতালিতে থাকেন। সান মারিনো ইতালির মধ্যে একটি স্বাধীন ক্ষুদ্র দেশ। তাই এখানকার আবহাওয়া ও সংস্কৃতি ফাহমিদুলের চেনা, এ নিয়ে তিনি বলেন, আমার পরিচিত পরিবেশ। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দলের সঙ্গে শেয়ার করার। আমরা সবাই এক্সাইটেড ইউরোপে ম্যাচ খেলার জন্য এবং আমরা জিততে চাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ২২ বোতল ফেনসিডিলসহ দিনাজপুরের দুই নারী মাদক কারবারি আটক

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাজাসহ আটক-১

আমিরাতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে খোলা হচ্ছে হটলাইন: নুরুল হক নুর

৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন সেনামুক্ত করবে ইরাক

রাউজানে শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

‘হ্যাঁ’ ভোট কমলো প্রায় ১০ লাখ, ‘না’ ভোট কমেছে ১ লাখ

ডিমলায় ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি ‘৭৫ হেক্টর জমির ফসল নষ্ট,, ”প্রান্তিক কৃষকের দুশ্চিন্তা বাড়ছে,,