টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিভোর্সের পর একাকী জীবন, মুগদায় ঝুলন্ত অবস্থায় মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ

প্রতিবেদক
কে এস ইসলাম
June 3, 2026 10:20 pm

রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভ (৪৫)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মঙ্গলবার (২ জুন)দিবাগত রাতে মুগদা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বন্ধু আজাদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে জানতে পারেন, তানভীর হোসাইন শুভ গলায় ফাঁস দিয়েছেন। তিনি বলেন, ‘সবার সঙ্গে তার খুব বেশি যোগাযোগ ছিল না। অনেকটাই চুপচাপ স্বভাবের ছিলেন। ডিভোর্সের পর থেকে তিনি আরও গুটিয়ে গিয়েছিলেন। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা বলতে পারছি না।’

নিহতের ছোট ভাই শৈবাল জানান, ২০১২ সালে তানভীর বিয়ে করেছিলেন। তবে বিয়ের তিন মাসের মাথায় তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ে করেননি। মুগদার বাসায় একাই থাকতেন এবং ঈদেও সাধারণত বাড়িতে যেতেন না।

তিনি আরো জানান, ঈদের আগের দিন আমার সঙ্গে তার কথা হয়েছিল, স্বাভাবিকভাবেই খোঁজ- খবর নিয়েছিলেন। তখন মনে হয়নি তিনি কোনো ধরনের মানসিক চাপে ছিলেন। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা আমাদের জানা নেই।

নিহতের বাবা তবারক হোসেন জালান,, ‘ঈদের আগের দিন ও ঈদের দিনও তার সঙ্গে কথা হয়েছে। সবকিছুই স্বাভাবিক মনে হয়েছিল। কীভাবে এমন ঘটনা ঘটল, বুঝতে পারছি না।’
পুলিশ জানায়, বাড়ির মালিক সর্বশেষ ঈদের দিন তানভীর হোসাইন শুভকে দেখেছিলেন। এরপর কয়েকদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার তার কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বাসার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানায়, বাড়ির মালিক সর্বশেষ ঈদের দিন তানভীর হোসাইন শুভকে দেখেছিলেন। এরপর কয়েকদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার তার কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বাসার লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে একটি কক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসাইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মরদেহে পচন ধরেছিল এবং ঘটনাটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কেন এবং কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে আমাদের ধারণা, মানসিক সমস্যায় তিনি ভুগছিলেন। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে বিস্তারিত জানা

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মার্কিন যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন

শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা

চট্টগ্রাম সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া শুভসূচনা

খুলনা ডিভিশনে নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমানকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

ভূরুঙ্গামারী হাসপাতালে সাংবাদিক মাইদুলকে তথ্য সংগ্রহে কর্মচারীর বাঁধা ও মানহানি মানববন্ধন: পরিদর্শনে ইউএনও ও ওসি

বাজারে সরবরাহ বাড়লেও চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই পরিবারের নারীসহ চারজন দগ্ধ।

দুর্নীতি কমানোর ফর্মুলা দিলেন অর্থমন্ত্রী