টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্না হেরোইন ও ইয়াবাসহ আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 7, 2026 1:44 am

রাজধানীর পল্লবী এলাকায় ৫নং ওয়ার্ড যুব দলের বহিস্কৃত নেতা সাবেক সদস্য সচিব ও হত্যা মামলার আসামি মো: রিয়াজের বড় ভাই ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্নাকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে আজ তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হিরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ডিবির কর্মকর্তা সোনাহার আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ডিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে কি না, তাও যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র রয়েছে কিনা, সে বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে তরুণের লাশ উদ্ধার

সংরক্ষিত নারী আসন,এনসিপি থেকে সংসদে যাচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের জাকজমক অভিষেক অনুষ্ঠান

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলামের গনসংযোগ

জুলাইয়ে আন্দোলনকারীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার

শিশু শিক্ষার্থীদের সঙ্গে খুনসুটিতে মাতলেন প্রধানমন্ত্রী