টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 7 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল‘চুরির অভিযোগে’ নাসিরনগরের ২ যুবকের মাথা ন্যাড়া

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 7, 2026 2:02 pm

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে প্রকাশ্যে মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার পতাকার আদলে নকশা আঁকা ও নাচানোর অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ৫ জুন ভোরে কালীগঞ্জ বাজার এলাকার এক প্রবাসীর মোবাইল ফোন চুরি হয়। চোর সন্দেহে ওই দুই যুবককে আটক করেন বাজারের কয়েকজন ব্যক্তি। জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে বলে দাবি স্থানীয়দের।
এরপরই আটক দুই যুবকের মাথার চুল কেটে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা তৈরি করা হয় এবং নীল রং মেখে দেওয়া হয়। পরে তাদের জনসম্মুখে জোরপূর্বক নাচানো হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় জমায়। কেউ কেউ ঘটনার অংশ সামাজিক যোগাযোগ ফেসবুক লাইভে প্রচার করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, আটক দুই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ আছে বলে জানা গেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি এবং ঘটনার বিষয়ে পূর্বে আমাদের কাছে কোনো তথ্যও ছিল না।”
আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ। অভিযোগ থাকলে পুলিশের কাছে সোপর্দ করাই নিয়ম বলে জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই: র‌্যাব মহাপরিচালক

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ: ট্রাম্প

উল্লাপাড়ায় পুকুরে ভাসছিল বৃদ্ধার লাশ

রাজবাড়ীতে বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ব ঘুষের টাকা ফেরত চাওয়ায় প্রকাশ্যে মারপিট

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

মহেশপুরে খুলনা বিভাগীয় প্রেসক্লাবের উপজেলা কমিটি গঠন: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ঐক্যের অঙ্গীকার

রাজারহাট নির্বাচন অফিসে সাধারণ মানুষের চরম ভোগান্তি মিলছে না কোন সেবা

“আইনের শাসন নিশ্চিত করতে বিচারকদের মানসিক স্বাধীনতা জরুরী”—বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী

ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার