টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 July 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন: প্রকৌশল বিভাগ কি ঠিকাদারদের দালাল?

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া তিতাস
July 16, 2025 11:06 am

কুমিল্লার তিতাস উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহেলা ও অনৈতিক সহযোগিতার ফলে একের পর এক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ বাস্তবায়িত হচ্ছে।সম্প্রতি উপজেলার নারান্দিয়া এলাকার আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীর ওপর ব্রিজ নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, ব্রিজটির একটি গুরুত্বপূর্ণ পিলার না রেখেই ঢালাই সম্পন্ন করা হয়েছে। অন্য পিলারগুলোর সংযোগ (জয়েনিং) কাজও হয়েছে অত্যন্ত অবহেলায়, যেটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কাজের সঠিক তদারকি না থাকায় সরকারি অর্থের অপচয় হচ্ছে এবং জনগণ ভোগান্তির শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সচেতন মহলের প্রশ্ন—উপজেলা প্রকৌশল অফিস ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়াররা এসব চোখে দেখেন না? তারা কি উন্নয়ন কাজের মান নিশ্চিত করছেন, নাকি ঠিকাদারদের স্বার্থ রক্ষায় দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন?
এলাকার সচেতন মহল এহেন অনিয়মের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ফেসবুকে পোস্ট করলে সেই পোস্টে কমেন্ট করে ঠিকাদারের পক্ষে সাফাই করেন ঠিকই উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম।
তার দেয়া কমেন্টটি হলো এরকম-আমাদের এখানে ১৪ টা পাইলিং ধরা, আমরা ১৪ টা পাইলিং করেছি। একটা পাইলিং ফেইল করায় পাশে আরো একটা পাইলিং করা হয়, মোট ১৫ টা করা হয়। ফেইল পাইল বেস এর সাথে সংযোগ করা হয়নি যেহেতু এইটার কোন কাজ নাই। প্রয়োজন ড্রয়িং প্লাস বেসের ছবি আছে আমার কাছ হতে নিয়ে যাবেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবারসহ সচেতন নাগরিকরা বলছেন, “জুলাইযোদ্ধারা এ দেশের জন্য রক্ত দিয়েছেন—তাদের আত্মত্যাগ কি এসব দায়িত্বশীলদের মানুষ বানাতে পারেনি?”এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দুর্নীতির তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছয় মিনিটের ঝড়ে মরক্কোকে কাঁদিয়ে প্রথম সেমিফাইনালে ফ্রান্স

সংবিধান সংস্কার পরিষদ,বিরোধী দলের নোটিশের ওপর আলোচনার সময় নির্ধারণ নিয়ে সংসদে বিতর্ক

‎ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ‎

যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, ফের আটক সিজেপির নেতাকর্মীরা

সৌদি আরবে পৌঁছেছেন ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী

আমের  মুকুলের সুবাসে মুগ্ধ নাসির নগরের জনপদ

অবৈধ মজুত ও পাচার ঠেকাতে তৎপর বিজিবি, তিন মাসে জব্দ ৫ হাজার লিটার ভোজ্যতেল

শহীদ মিনারের উপরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে গুলি ও সুরিকাঘাতে নিহত

হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে