টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 10 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

প্রতিবেদক
মোঃ মশিউর রহমান
June 10, 2026 4:58 pm

স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৩টায় গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় কর্মসূচিটি পরিচালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী-পুরুষসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, এখতিয়ার, সুবিধা এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর কার্যকর ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে কীভাবে সাধারণ মানুষ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পেতে পারেন সে বিষয়েও উপস্থিতদের অবহিত করা হয়।

গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ ইবনে ফায়সাল (মুন) বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। অল্প সময়ে ও স্বল্প ব্যয়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আদালতের দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়েছে। তাই গ্রাম আদালত সম্পর্কে জনগণকে আরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। জনগণ এ সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন ইএসডিওর উপজেলা সমন্বয়কারী শায়লা ছাবরীন, ডিমলা থানার এএসআই ও বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, ইউপি সদস্য এন্তাজুল হক, মো. শরিফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস বেগম ও নাছমীন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পেইন শেষে উপস্থিত জনসাধারণের মাঝে গ্রাম আদালতের সেবা, কার্যক্রম ও বিচারপ্রক্রিয়াবিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেলের পর এবার ‘মেঘ চুরি’, সত্যিই কি মধ্যপ্রাচ্যে আকাশও নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র

সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, ১২ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে বেসরকারি অ্যাম্বুলেন্সের কক্ষ বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়ের ও রোগীর স্বজনদের হয়রানি অভিযোগে

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা

ফিফা বিশ্বকাপ-২০২৬ পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় পেল দক্ষিণ কোরিয়া

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি ও স্বর্ণ অলংকার আটক

তিতাসে স্থানীয় এমপির সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবু গ্রেফতার