টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 16 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 16, 2026 4:58 pm

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে। চৌরাস্তা ও মধুপুর বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা এখন শক্তিশালী মাদক সিন্ডিকেটের দখলে। মাদক কারবারিদের এই ভয়াবহ দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। উল্লেখযোগ্য বিষয় হলো, মাদকের বিরুদ্ধে কোন কথা বললে হুমকি প্রদান করে শীর্ষ মাদক কারবারি অপু প্রকাশ্য দিবালোকে মাদক ব্যবসা ও রাজনৈতিক প্রভাব বিস্তারে সাধারণ মানুষের জনজীবন এখন বিপর্যস্ত।
​
​স্থানীয়দের অভিযোগ, পোড়াহাটি ইউনিয়নের মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে একটি শক্তিশালী চক্র। অভিযোগের তীর মূলত অপু নামের এক ব্যক্তির দিকে, যাকে এলাকাবাসী স্থানীয় ‘মাদক ডিলার’ হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া এই সিন্ডিকেটে সক্রিয় রয়েছেন মধুপুর এলাকার কয়েকজন
​এলাকাবাসীর ভাষ্যমতে, এই সিন্ডিকেট প্রধান অপু নিজে প্রভাব টিকিয়ে রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম ভাঙিয়ে বেড়াচ্ছেন।
​
​মাদক বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া স্থানীয়দের কাছে এখন আতঙ্কের নাম চাঁপড়িগ্রামের দেলোয়ারের ছেলে অপু এই সিন্ডিকেটের কুকর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করায় এবং সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যাওয়ায় তাদের ওপর নেমে এসেছে দমন-পীড়ন। প্রকাশ্যে কয়েকজনকে হুমকি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগী একাধিক সূত্র।

​সরেজমিনে জানা যায়, দিনের চেয়ে রাতের বেলাতেই মাদক কারবারিদের তৎপরতা কয়েক গুণ বেড়ে যায় চৌরাস্তা মধুপুর বাজার এলাকাকে কেন্দ্র করে ইয়াবাসহ বিভিন্ন মরণনেশা সহজলভ্য হওয়ায় এলাকার উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। অভিভাবকরা জানিয়েছেন, মাদকের ছোবলে এলাকার শান্ত পরিবেশ আজ অশান্ত। সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

​এলাকার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা এই অপরাধীরা আইনের ঊর্ধ্বে থাকতে চায়। দ্রুত যদি ঝিনাইদহ জেলা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা না করে, তবে পোড়াহাটি ইউনিয়ন মাদকের ভয়াবহ আস্তানায় পরিণত হবে। তারা অবিলম্বে অপু সিন্ডিকেটের সকল সদস্যকে গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

​আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এলাকাবাসীর আকুল আবেদন—কোনো রাজনৈতিক পরিচয় বা হুমকির তোয়াক্কা না করে দ্রুত এই মাদক সম্রাটদের পাকড়াও করুন। সামাজিক অস্থিতিশীলতা রোধে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এখন সময়ের দাবি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কামরাঙ্গীরচরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাজারহাটে মাদক বিরোধী সচেতনতা মূলক প্রচার অভিযান

শেষ ম্যাচে নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগে ফিরল ইপসউইচ টাউন

নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা

শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তান যাচ্ছে না:ট্রাম্প

তিতাসে জুনিয়র বৃত্তি পরীক্ষায় দায়িত্ব অবহেলা তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ডিআরইউতে চলমান এআই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকরা এআই না জানলে কর্মক্ষেত্রে ঝুঁকিতে পড়বে গণমাধ্যম কর্মীরা

জাতীয় সংসদ ভবনে ফাটল ও চুইয়ে পড়ে বৃষ্টির পানি, স্পিকারের দৃষ্টি আকর্ষণ

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি