টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 22 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 22, 2026 5:48 pm

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়া। এর অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ ও তাদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, এই উদ্যোগ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিরসনে কাজ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যাটির অন্তত কিছু অংশের সমাধান করার চেষ্টা করব।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ছিল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি। নির্বাচনের পর তারেক রহমানকে অভিনন্দন জানানো প্রথম দেশগুলোর মধ্যেও মালয়েশিয়া ছিল। ফিলিস্তিন প্রশ্নে এবং গাজায় সংঘটিত নৃশংসতার নিন্দায় দুই দেশ একই অবস্থানে আছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, গাজায় জায়নবাদী ইসরায়েলি শাসনের চালানো অপরাধ এবং উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তির পক্ষে আমাদের অবস্থান এক।

সংবাদ সম্মেলনে তারেক রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকার কথাও স্মরণ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি তারেক রহমানকে বৃহত্তর পরিবারের একজন সদস্য হিসেবে উল্লেখ করেন। বলেন, আমরা আপনাকে এই বৃহত্তর পরিবারের অংশ হিসেবে বিবেচনা করি। আমাদের এই বন্ধন ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অপেক্ষায় আছি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কানাডায় পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎঃ চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

অমুক্তিযোদ্ধাদের শনাক্তে কাজ করছে বিশেষজ্ঞ কমিটি: সংসদে প্রধানমন্ত্রী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

প্রধানমন্ত্রীর সফরের পোষ্টে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় সৃষ্টির কল্যানে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও ত্বরীকত সম্মেলন

জুবাইদা রহমানকে পাশে বসিয়ে মেডিকেলে নিয়ে আসতাম: প্রধানমন্ত্রী

শত শত পুরুষের সামনে অন্তর্বাস পরে নেচেছিলেন দিয়া!

আ’লীগ দোসর এলজিইডির হিসাবরক্ষক কাজী আসাদুলের তেলেসমাতি: একই কর্মস্থলে ১৯ বছর, দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক

উত্তরায় আগুনের ঘটনায় স্বামী স্ত্রীরসহ দুই বছরের শিশুর মৃত্যু,নানির বাসায় যাওয়ায় বেঁচে আছেন কাজী রাফসান।

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার