টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 22 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 22, 2026 9:35 pm

মালয়েশিয়ায় সফল সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। দালিয়ান হয়ে বেইজিংয়ে শুরু হবে তার চীন সফরের মূল আনুষ্ঠানিকতা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী প্রথমে চীনের দালিয়ানে পৌঁছাবেন। সেখানে তিনি দুই দিন অবস্থান করে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। দালিয়ানের কর্মসূচি শেষে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার সরকারি সফরের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার চার মাস পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মালয়েশিয়ায় ২৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সফর করলেও, চীন সফরে এই বহরে আরও একজন নতুন সদস্য যোগ দিচ্ছেন বলে জানা গেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে টোল এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার নিল ইরান

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম হোমিওপ্যাথিক কেন্দ্রীয় পরিষদের সাথে চট্টগ্রাম নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাক্ষাৎ

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

শিশু জন্মের পরই পাবে আইডি, মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

বিআরটিএতে জরিমানা ছাড়া সব কাজ হালনাগাদ করতে পারবেন আগামী ২৯ অক্টোবর মধ্যে

কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের মুখে দেওয়া হয়নি, ছিল জলাতঙ্কে আক্রান্ত: তদন্ত কমিটি

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

অতি দ্রুত চালু হতে যাচ্ছে পাবনার ঈশ্বরদীর বিমানবন্দর

চার সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ