রাজধানীর কলাবাগান থানাধীন ভূতের গলি এলাকার একটি বাসায় ৬ষষ্ঠ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মোঃ আবিদ আহনাফ চৌধুরী(১৭)নামের এক শিক্ষার্থী আত্মহত্যা।
শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেদ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত চারটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে মামা রকিবুল কামাল জানান,আমার ভাগিনা ধানমন্ডি একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।আমি চট্টগ্রাম থাকি গত পরশুদিন আমি চট্টগ্রাম থেকে বাসায় আসি ও আমার কাছেই ছিল রাতে আমার কাছে থেকেকখন ঘুম থেকে উঠে ছাদ থেকে লাফিয়ে পড়েছে এ বিষয়ে আমি কিছু বলতে পারি না। ওর মা বাবা দুজনেই মারা গেছে আমাদের বাসায় থাকত ওরা দুই ভাই। কি কারনে ঘটনা ঘটিয়েছে ভাই আমি কিছুই বলতে পারি না।
তিনি আরো জানান,ওরা ওর নানির বাসায় থাকতো, কলাবাগান নর্থ রোড ভুতের গলি ৫২/এ বাসায় থাকতো। বাবা মৃত এ জেড এম রহিমুল্লাহ চৌধুরী। ওরা দুই ভাই ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















