টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও শেষ মুহুর্তের গোলে জাপানকে বিদায় করে শেষ ষোলোতে ব্রাজিল

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 30, 2026 9:25 am

হিউস্টনের মাঠে তখন ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিট। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়ানোর দ্বারপ্রান্তে, ঠিক তখনই জ্বলে উঠলেন গ্যাব্রিয়েল মার্তেনেলি। ব্রুনো গিমারেসের নিখুঁত এক পাস থেকে বল পেয়ে গোলপোস্টের কোণ ঘেঁষে বল জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়লো পুরো হিউস্টন স্টেডিয়াম। ২-১ গোলের এই রোমাঞ্চকর জয়ে জাপানকে কাঁদিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে জায়গা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, বেঁচে থাকলো সেলেসাওয়দের হেক্সা মিশন।

ম্যাচের ২৯ মিনিটে কাইশু সানোর এক দুর্দান্ত একক প্রচেষ্টায় এগিয়ে গিয়েছিল জাপান। দানিলোর একটি ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে ডি-বক্সের বাইরে থেকে তার রকেট গতির শট আলিসন বেকারকে পরাস্ত করে জাপানি সমর্থকদের উচ্ছ্বাসে ভাসায়। প্রথমার্ধে জাপানের রক্ষণভাগ ছিল ইস্পাতকঠিন; ব্রাজিলের আক্রমণভাগ বারবার জাপানি ডিফেন্ডারদের দেয়ালের সামনে মুখ থুবড়ে পড়ছিল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রথমার্ধে জাপানের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর ক্যাসেমিরোর গোলে সমতায় ফিরে সেলেসাওরা। পুরো ম্যাচে দুর্দান্ত লড়াই শেষে প্রত্যাবর্তনের গল্প লিখে ২-১ গোলের জয়ে শেষ ষোলোতে পা রাখলো সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকে বলের দখল পুরোপুরি ছিল ব্রাজিলের দখলে। অন্যদিকে, ডিফেন্সিভ খেলতে থাকে জাপান। ৩ মিনিটে ব্রাজিল আক্রমণের সুযোগ পায়। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে যায়। পাঁচ মিনিটে ওপর দিয়ে বল বাড়ায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের সামনে বল পড়ার আগেই জাপানি গোলকিপার সুজুকি সামনে এগিয়ে এসে দুই হাত দিয়ে পাঞ্চ করে বল ক্লিয়ার করেন।

ম্যাচের ১৬ মিনিটে কামাদার নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের রক্ষণ দেওয়ালে লেগে মাঠের বাইরে চলে গেল। কর্নার পায় জাপান। জুনিয়া ইতোর ইন-সুইঙ্গিং কর্নারটি নিয়ার পোস্টে বিপজ্জনক হতে পারত, তবে হেড করে বল ক্লিয়ার করেন কাসেমিরো। এরপর ম্যাচের ২৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ব্রাজিলের জালে বল পাঠান কাইশু সানো। ড্রিবলিংয়ের চমৎকার এক প্রদর্শনীর পর ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত কোণাকুণি শটে বল জালে জড়ান তিনি। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

বিরতিতে থেকে ফিরে পুরোপুরিই বদলে যায় কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা। প্রথমার্ধের ছন্নছাড়া সেলেসাওরা দ্রুতগতির আক্রমণ আর লং পাসে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে দফায় দফায় বল ভাসিয়ে দেয় ব্রাজিলের সতীর্থরা। ব্রাজিল দলের বদলে যাওয়া দ্রুতগতির পাসিং নিজেদের বৃত্তেই কোণঠাসা হয়ে খেই হারিয়ে ফেলে বিশ্বমঞ্চের নকআউট পর্বে দুর্দান্ত ফর্মে থাকা এশিয়ার পরাশক্তি জাপান। সেই থেকেই ফিনিক্স পাখির মতো রুপকথার গল্প লেখে ইতিহাসের সৃষ্টি করে সেলেসাওরা। গোল পেতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালায় তারা। ম্যাচের ৫৬ মিনিটে অবশেষে গোলের দেখা পায় সেলেসাওরা। গ্যাব্রিয়েল মাগালাইয়েসের ক্রসে কাসেমিরোর দারুণ এক হেডে সমতায় ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপর ভিনিসিয়ুস জুনিয়র জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে কাটিয়ে গোল করার সুযোগ পেলেও দুর্ভাগ্যক্রমে বল পোস্টে লেগে ফিরে আসে। কাসেমিরোর ইনজুরি ও জাপানি গোলরক্ষকের অসাধারণ কিছু সেভ ম্যাচটিকে ক্রমশ উত্তেজনার চরম সীমায় নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ হাসিটা হেসেছেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মার্তেনেলি। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির কৌশলের কাছে হারতে হলো সামুরাই ব্লুদের।

এরপর একাধিক আক্রমণেও করে গোলে দেখা পাচ্ছিলো না ব্রাজিল। খেলা অতিরিক্ত সময়ে গড়ানোর দিকে যাচ্ছি। ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। গিমাইরেসের বাড়ানো বলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

পরিসংখ্যান ও ইতিহাসের মেলবন্ধন: এই জয়ের মাধ্যমে জাপানকে হারানোর রেকর্ড আরও সমৃদ্ধ করল ব্রাজিল। ১৫ বারের দেখায় ১২তম জয় পেল সেলেসাওরা। অদ্ভুত কাকতালীয়ভাবে, সোমবারের এই জয়ের দিনটি ছিল ১৯৫৮ সালে সুইডেনে ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের বার্ষিকী, যেদিন ১৭ বছর বয়সী পেলে ফাইনাল মাতিয়েছিলেন। জাপান অবশ্য তাদের ইতিহাসে প্রথমবার নকআউট ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল, কিন্তু মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোল তাদের সেই স্বপ্নকে নিমিষেই ধুলিসাৎ করে দিল।

পরবর্তী গন্তব্য নিউ জার্সি: শেষ ষোলের লড়াইয়ে ব্রাজিল এখন অপেক্ষা করছে তাদের পরবর্তী প্রতিপক্ষের। আগামী ৫ জুলাই নিউ জার্সিতে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন আনচেলত্তির শিষ্যরা। কাসেমিরোর চোট নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, শেষ মুহূর্তের এই জয় ব্রাজিলের শিবিরে যে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, তাতে কোনো সন্দেহ নেই। জাপান বিশ্বমঞ্চ থেকে বিদায় নিলেও তাদের লড়াকু মানসিকতা এবং কৌশলী ফুটবল সারাজীবন মনে রাখবে ফুটবলপ্রেমীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসী সম্মাননা ২০২৫-এ ভূষিত হলেন যুুুুুু্ক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি

আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য -অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ

নুসরাত হত্যাকাণ্ড ১৬ জনের মধ্যে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, যাবজ্জীবন ৪, খালাস ১০, সন্তুষ্ট নুসরাতের পরিবার, চাইলেন নিরাপত্তা

রাজধানীর উত্তরায় ১০ অপরাধী গ্রেফতার

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

মানবতাবিরোধী অপরাধের মামলা যেকোনো দিন ইনুর বিরুদ্ধে রায়

ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া

রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া