উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা এখনও স্থিতিশীল নয় জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ৩৩ জন জাতীয় পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দুইটার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরী বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় বার্নের পরিচালক অধ্যাপক ডা. মোঃ নাসির উদ্দিন তিনি জানান, বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছে
তাদের মধ্যে পরিচর্যা কেন্দ্র(আইসিইউ)তে, তিনজন ১১জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ও ১৯ জন কেবিনে চিকিৎসাধীন ও বাকিরা ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
তিনি আরো জানান,আজ কোন মৃত্যু খবর নেই,গতকাল থেকে এখন পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি,কাউকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেওয়া হবে ভুলে জানান তিনি। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সঙ্গে মানসিক চিকিৎসার গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি।এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে,যাদের ছুটি দেওয়াহচ্ছে পরবর্তীতে ফলোআপ চিকিৎসার জন্য তারা আসবে ও তাদের পরবর্তীতে অপারেশনও লাগতে পারে বলে জানান তিনি।



















