টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 3:16 pm

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই উপলক্ষে ৩৬ দিনব্যাপী সারা দেশে এনসিপির কার্যক্রম থাকবে। জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনো ন্যায়বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে। কবরস্থানগুলো যেন সংরক্ষণ করা হয়, নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর রায়ের বিষয়ে এনিসিপির এই নেতা বলেন, ‘ইনুকে ১০ বছরের সাজা দেওয়া যথেষ্ট না। আশা করি আপিল করা হবে। সরকার ও ট্রাইবুনাল যেন দ্রুত বিচার শেষ করে। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন যেন করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। জুলাই জাদুঘর খুলে দিতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে সতর্কতা জারি

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাবনা শহরস্থ বেসরকারি ২টি মানহীন ক্লিনিকে জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে নির্বাহী মাজিস্ট্রেট অভিযান

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসকদের ছুটি বাতিলসহ বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র দিকনির্দেশনামূলক সুপারিশ: আগামীর উন্নত জাতি গঠনের রূপরেখা

ডিউটি শেষ করে বাসায় ফেরা হলো না সুমনের

রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত

দীর্ঘ ত্যাগের ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

ডিএমপির নতুন মুখপাত্র ডিসি এন এম নাসিরুদ্দিন