টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে মাদক উদ্ধার, ২ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
July 1, 2026 9:23 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ভারতীয় বিয়ার উদ্ধার এবং বিভিন্ন মামলার ও পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) পরিচালিত অভিযানে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন ৪ নম্বর শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি পূর্বপাড়া বায়তুল মুকাররম জামে মসজিদসংলগ্ন ছেনু মিয়ার বাড়ির প্রবেশপথের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ২ বোতল ভারতীয় বিয়ার ও ৩ ক্যান বিয়ার উদ্ধার করেন।

পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যাওয়ার সময় এসব মাদকদ্রব্য ফেলে যায়। একই দিনে থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানার একটি চুরি মামলার (মামলা নং-১৬, তারিখ: ১১ মে ২০২৬, ধারা ৪৫৪/৩৮০, দণ্ডবিধি ১৮৬০) পলাতক আসামি মো. পারভেজ প্রকাশ মিটু (২০)-কে মনোহরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অপর অভিযানে উপ-পরিদর্শক (এসআই) ডি. এম. মজিদ, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাইফুল ইসলাম সিদ্দিকী ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান হোসেন যৌথভাবে অভিযান চালিয়ে তিনটি জিআর পরোয়ানা ও একটি জিআর সাজাপ্রাপ্ত মামলার আসামি মো. সোহেল মিয়া (৩০)-কে দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে গ্রেপ্তার করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর

কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

ভিডিও কনফারেন্সে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী

একটি ছাড়া আফ্রিকার ৫৩ দেশকে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ দিলো চীন

দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী

এমপিদের প্রশিক্ষণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা দেবে ইউএনডিপি

বালিয়াকান্দিতে মসজিদের ইমামদের সাথে হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বহিষ্কার নয়, আমাকে সংবর্ধনা দেওয়া উচিত ছিলো: রিয়াজুল রিজু