টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া কাল হলো নওগাঁ সদর থানার ওসির

প্রতিবেদক
নওগাঁ প্রতিনিধি
July 1, 2026 9:59 pm

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং থানার কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভূমিকা পালন করছেন বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের মতে, তিনি যোগদানের পর থেকেই অপরাধীদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। নিয়মিত অভিযান, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের কারণে অপরাধীরা আগের মতো সক্রিয় থাকতে পারছে না বলেও তারা দাবি করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া, থানাকেন্দ্রিক দালালচক্রের দৌরাত্ম্য কমাতে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ফলে সাধারণ মানুষ সরাসরি থানায় এসে সেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন এবং পুলিশের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি পেয়েছে বলে অনেকের অভিমত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে ওসি মোহাম্মদ আসাদুজ্জামানকে জড়িয়ে যেসব অভিযোগ প্রকাশিত হয়েছে, সেগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন তার সমর্থক ও স্থানীয় একাধিক সচেতন নাগরিক। তাদের ভাষ্য, অপরাধী ও স্বার্থান্বেষী একটি মহল নিজেদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় ওসির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
তাদের আরও দাবি, দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি আসাদুজ্জামান আইনানুগভাবে দায়িত্ব পালন করে আসছেন এবং কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এখনো যথাযথ তদন্তে প্রমাণিত হয়নি। তাই যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে নওগাঁ সদর থানার চলমান কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের কার্যক্রম আরও বেগবান হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহগ্রেফতার- ৩

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

ডেমরায় গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

অজ্ঞাতনামা মারাদেহ

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

৮ ঘন্টার ব্যবধানে ২ নিরাপত্তা কর্মী জাতীয় বার্নে চিকিৎসাধীন মৃত্যু

নাসিরনগরে ৩ কিঃমিঃ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি এম এ হান্নান

শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

রাজধানী কদমতলী থানাধীন এলাকা থেকে মুন্নি আক্তার গৃহবধুর ঝুলন্ত মারাতে উদ্ধার করেছে পুলিশ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আমিরাত

দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ‘বুধবার ছুটি’ ও তিন-দিন শোক পালিতো হবে:মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ