টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 2 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটি সরানো পরিকল্পিত, পদ্মা সেতুর নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই: মন্ত্রী

প্রতিবেদক
জেলা প্রতিনিধি
July 2, 2026 4:57 pm

পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। শেখ রবিউল আলম বলেন, ‘প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী পরিচালিত এই কাজের নেতিবাচক কোনো প্রভাব নেই; বরং প্রাকৃতিক পরিবেশ ও নিরাপত্তার স্বার্থেই এটি করা হচ্ছে। ভায়াডাক্ট নির্মাণকাজের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে যে মাটি ভরাট করা হয়েছিল, প্রকল্পের নকশা ও চুক্তির শর্ত অনুযায়ী এখন সেই মাটি অপসারণ করা হচ্ছে। এতে ভায়াডাক্ট বা রেললাইনের কোনো ধরনের ঝুঁকি তৈরি হবে না।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪ কিলোমিটার অংশের মাটি অপসারণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট মাটি অপসারণ করা হবে। এ কাজের মাধ্যমে প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক হবে এবং পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধারে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘পদ্মা রেলসেতুর পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে দেশের স্বার্থে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে।’পরিদর্শনকালে সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি কমানোর ফর্মুলা দিলেন অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ, দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন

বিয়ের আড়ালে পাচারের শঙ্কা: ৫ বছরে চীনে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী

চাঁদ দেখা গেছে, রাত পোহালেই ঈদুল ফিতর

হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

স্বাধীনতা দিবসে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ঐক্যের আহ্বান