টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 4 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
নরসিংদী প্রতিনিধি
July 4, 2026 8:34 pm

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি। আমি শুধু ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে। এসবের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে। পাশাপাশি আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোও আধুনিকায়ন করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে চলতি বছরই আমরা একটি বিপ্লবের সূচনা করতে চাই। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যাতে জনগণের উন্নয়ন নিশ্চিত করা যায় এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। আমাদের এবারের বাজেট শুধু টাকার বাজেট নয়, এটি আদর্শের বাজেট। প্রতিটি আদর্শ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হবে। আর নার্সিং ইনস্টিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে। খুব শিগগিরই স্থান নির্ধারণ করে সেখানে নতুন ভবনের নির্মাণকাজ শুরু করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চীনের সহযোগিতায় বাংলাদেশে যে অত্যাধুনিক ১৮টি হাসপাতাল নির্মিত হবে, তার একটি নরসিংদীতে হবে। চেষ্টা করব, সেটি শহরের আশপাশেই স্থাপন করতে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাস্তায় পড়েছিল অচাতেন অবস্থায় ১ যুবক ঢামেকে মৃত্যু

কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা,ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা,নিরাপদে সরানো হলো কর্মীদের

পুরান ঢাকার বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল

মিরপুরে নিহত যুবদল নেতা আসিফের জানাজায় মামুন হাসানসহ বিএনপি নেতৃবৃন্দের অংশগ্রহণ

এমএসএফ’র প্রতিবেদন,মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণ ৭৮

পল্লবীতে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ২, গ্রেফতার ৫

বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল