টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 7 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন ২২ তলা ভবনে ১১ তলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 7, 2025 6:08 am
অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর মতিঝিলে ফকিরাপুল জমিদার- বাড়ির গেইট কাঁচাবাজার এলাকার একটি নির্মাণাধীন ১১তলা ভবন থেকে নিচে পড়ে মোহাম্মদ সাকিব (১৮) নামের এক যুবকের মৃত্যু।

বুধবার (০৬ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের মামা ইজাজুল হক জানায়,আমার ভাগিনা গ্রামে থেকে আমার এখানে বেড়াতে আসে আমি পেশায় নির্মাণ শ্রমিক বিকালের দিকে ফকিরাপুল কাঁচা বাজার জমিদার- বাড়ির গেট এলাকায় একটি নির্মাণাধীন ২২ তলা ভবনের নির্মাণ কাজ চলছেওই ভবনের ১১তলায় আমার ভাগিনা কাজ দেখতে গেলে অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন, পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করেঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা বাগবাড়ি এলাকার মোঃ ইয়াদুলের সন্তান, বর্তমানে ফকিরাপুলের কাঁচাবাজার সংলগ্ন আমার বাসায় বেড়াতে এসেছিল। নিহত তিন ভাইবোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক-১

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনী শহীদ প্রেসিডেন্ট জিয়ার ভাষণ না থাকার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নাসিরনগরে সোনালী ফসল হারানো শোকে এক কৃষকের মৃত্যু

তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

বীরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ