টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই শাপলা চত্বরে হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 9:23 am

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে চলতি মাসেই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বুধবার (৮ জুলাই) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ মামলার তদন্ত করেছে তদন্ত সংস্থা। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তৎকালীন কয়েকজন মন্ত্রীকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদনের যাচাই-বাছাইয়ের কাজ চলছে। অবকাশকালীন ছুটি শেষে আগামী ২১ জুলাইয়ের পর এ প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। এরপর আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্তে যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে, তাদেরই আসামি করা হবে। এর মধ্যে শেখ হাসিনাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধেই সাক্ষ্য-প্রমাণ উঠে এসেছে। ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে আসামিদের নাম প্রকাশ করা হবে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

আলোচিত এ মামলায় বর্তমানে ৯ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা সম্পন্ন

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব, প্রাধান্য পাবে মেধা-পরিচ্ছন্ন ভাবমূর্তি

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ: পানিসম্পদমন্ত্রী

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০

কৃষকের ছদ্মবেশে আত্মগোপন করে পলাতক আসামি গ্রেফতার

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’

অবৈধভাবে কনটেইনার টার্মিনাল নির্মাণের দায়ে একেএইচ লজিস্টিকসকে জরিমানা

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার