টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 9 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড এবং ৩জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 9, 2026 7:51 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর- ১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। এই অভিযানের সময় বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলম ও তার সদস্যদেরকে নিয়ে অভিযান চালিয়ে ৬ জন দালালকে আটক করেন।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ৩ জনের প্রত্যেককে ৩০ (ত্রিশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২৮০০০/- হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১. নিত্য চন্দ্র সেন (৪০), তার বাবার নাম মৃত তরণী কান্ত, নর্দা, বসুন্ধরা, ঢাকা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

২. মোহাম্মদ শামীম (৪৬), তার বাবার নাম মোহাম্মদ আরব আলী।৩.আবজালুল হাসান (৫৬), তার বাবার নাম মো. হাসান আলী, ১৬৫/২, মাদারটেক, বাসাবো, ঢাকা। অর্থদণ্ড প্রাপ্তরা অর্থ প্রদানের পর তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এদিকে বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলম জানান, আমি এবং আমার সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকি স্যারের নির্দেশেই দালাল ও প্রতারকদের ধরার জন্য অভিযান চালাই । বর্তমানেও অভিযান চলছে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে ৪৮ হাজার ৪ জন শিশুকে

ঈদের ছুটিতেও থেমে নেই ঢাকা মেডিকেল

নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই ৭৭ দেশের ওয়াকআউট

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা হবে না: ইরান

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

নতুন সাজে শামস-উল-হুদা স্টেডিয়াম, উন্নয়ন বরাদ্দ ৩৪ কোটি ৪৫ লাখ

বিসিএস নিয়োগে বড় পরিবর্তন আনছে পিএসসি

যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল মজুদ শেষপর্যায়ে

রমনায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি মিন্টু গ্রেফতার