টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 8 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর বাসার ছাদ থেকে পড়ে অনার্সের এক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 8, 2025 3:56 am

রাজধানীর লালবাগ থানার ৩ নম্বর জগন্নাথ শাহ লেনের তৃতীয় তলার একটি ভবনে ছাদ থেকে নিচে পড়ে মোঃ সোলেমান (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু।নিহত একটি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল ও পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।

বৃহস্পতিবার(৭ আগস্ট) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওই বাসার মালিক মোঃ মাইনুদ্দিন জানান, সোলেমান আমার ছেলের শৈশবের বন্ধু এক সঙ্গে পড়াশোনা করত।সুলেমা পড়াশোনার পাশাপাশি একটি রেস্টুরেন্টে চাকরি করতো রাতে রেস্টুরেন্টে ডিউটি শেষে সে আমাদের বাসায় আসে।এরপর আমার ছেলে ও সে ছাদে গিয়ে গল্প করছিল তখন সোলেমান বলে আমার শরীরটা খারাপ লাগছে,আমার ছেলে তখন বলেতুই তাহলে বাসায় চলে যা। ঠিক আছে চলে যাব।

এর কয়েক মিনিট পরেই হঠাৎ দেখি ছাদের পেছন দিকে থাকা রেলিংয়ের পাশ থেকে সে নিচে পড়ে যায়,পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সোলেমানে বাসা ঢাকার লালবাগ এলাকার নাজমি শাহাদাতে সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে স্বামী-স্ত্রী একই ঘরে শোয়া অবস্থায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৬ মাসে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

জ্বালানির মূল্য সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করুন: সংসদীয় কমিটি

প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ

ন্যায্য অধিকার না দিলে চুপ থাকব না: জামায়াত আমির

হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার

সাভারে চাঞ্চল্যকর এসআই আলতাফ হোসেন হত্যা ৪জন গ্রেফতার

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ যেভাবে এলো নজরুলের কলমে

তিতাসে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত