টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমবাপ্পের পর ডেম্বেলের গোল, ব্যবধান বাড়ালো ফ্রান্সের

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 10, 2026 10:56 am

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ফ্রান্স। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে দ্বিতীয়ার্ধে তার গোলেই প্রথমে লিড নেয় ফ্রান্স। এরপর স্কোরশিটে নাম লেখান উসমান ডেম্বেলে। এতে ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই মরক্কোর চেয়ে আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। একাধিকবার গোলের কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ম্যাচের ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল নিয়ে মরক্কোর ডি বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। তাকে থামাতে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। এতে পেনাল্টি পায় ফ্রান্স। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এতে গোলবঞ্চিত হয় ফ্রান্স।

ম্যাচের ৩৬ মিনিটে আবারও মরক্কোকে রক্ষা করেন বুনু। দারুণভাবে বক্সে ঢুকে দেজিয়ে দুয়ের নেওয়া শট আটকে দেন তিনি। আর ম্যাচে যোগ করা সময়ে ফ্রান্সকে হতাশ করে ক্রসবার। ডি বকের বেশ বাইরে থেকে দুর্দান্ত শট নেন লুকাস দিনিয়ে। তবে তা ক্রসবারে লাগে। শেষ গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যেতে হয় ফ্রান্সকে।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটে অবশেষে গোলের দেখা পায় ফ্রান্স। বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে বল জালে জড়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার ৮ম গোল। এর ফলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপ্পের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে এক গোল কম।

এরপর ম্যাচের ৬৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ফ্রান্স। এবার স্কোরশিটে নাম লেখান উসমান ডেম্বেলে। চলতি বিশ্বকাপে এটি তার পঞ্চম গোল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের পরমাণু শক্তির অধিকারে সমর্থন জানাল চীন, শান্তি আলোচনার আহ্বান

নাসিরনগরে ফুটবল খেলার জেরে দু’ পক্ষের ভয়াবহ সংঘর্ষ

রাজারহাটে নৈশ্য প্রহরি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

কুমিল্লায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত-১০

আগ্রাসনকারীরা ইচ্ছাকৃতভাবে ইরানে ‘পারমাণবিক’ বিপর্যয় ঘটাতে চাইছে: রাশিয়া

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার প্রদান

অনুমোদনহীন ভবন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধেও কঠোর পদক্ষেপের তাগিদ

ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তা এখন সর্বনিম্ন

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার