টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 10 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, যুবক গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 10, 2026 7:51 pm

রাজধানীর গুলিস্তানে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) ভোরে গুলিস্তান মতিউর রহমান পার্কে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের কোনায় বটগাছের নিচে রিয়াদ গাজী নামে ওই যুবক শিশুটিকে যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা করছিল। তখন স্থানীয়রা দেখে তাকে আটক করে এবং গণধোলাই দেয়।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) তুষার দেবনাথ জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকেন। তার বাবা পানি বিক্রি করেন এবং মা কলম বিক্রি করেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। এরপর বাবা মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে।

এরপর সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর পাই, এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে। পরে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এসআই আরও জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার যুবককে কোর্টে পাঠানো হবে। তার বাড়ি চাদপুর সদর উপজেলায়। এছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অজ্ঞাতনামা মারাদেহ

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধুর মৃত্যু

অজ্ঞাতনামা মারাদেহ

মাদকের টাকা নিয়ে দ্বন্দ্ব ছুরিকাঘাতে মাদক ব্যবসায়ীমৃত্যু 

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন

ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের জন্মদিনে সাভার পৌর ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা 

জাতীয় বার্ণে হিসাবরক্ষক সুলতানের বিরুদ্ধে দুর্নীতি,অনিয়ম ও টেন্ডার-ঘুষ বাণিজ্যের অভিযোগ ! ‘‘গড়েছেন শত কোটি টাকার পাহাড়, তার এই দুর্নীতি ও অনিয়মেষ কোথায় ?

রিজার্ভ চুরি: মামলার প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

শিশু শিক্ষার্থীদের সঙ্গে খুনসুটিতে মাতলেন প্রধানমন্ত্রী