টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 14 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সায়েদাবাদ বাস টার্মিনালে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 14, 2026 1:15 pm

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে পৃথক অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেপ্তাররা হলেন মো. শুভ (২৬), মো. ইব্রাহিম (৩৬) ও মো. সেলিম (৩০)।মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির একটি দল সায়েদাবাদ বাস টার্মিনালের বরিশাল কাউন্টারের সামনে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বতিনি আরও জানান, এর আগে সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে একই স্থানে পৃথক আরেকটি অভিযানে ইব্রাহিম ও সেলিমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে নৌ পুলিশের অভিযান বিপুল পরিমাণ নিষিদ্ধ অবৈধ জাল-মাছসহ ৬৪ জেলে গ্রেফতার

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব বর্ষ স্মরণে মহোৎসব

ঝিনাইদহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

কুমিল্লা দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

নাগেশ্বরীতে আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

বিদ্যুৎস্পৃষ্ট

বাধা-বিপত্তি অতিক্রম করে আমরা জনগণে দৈনন্দিন জরুরি সেবাদান কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হয়েছি

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শকসহ দুই প্রতারক আটক