টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে পুলিশের অভিযানে ৪৩৬ অপরাধী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 15, 2026 3:45 pm

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন অপরাধী গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৩১ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৪১ জন, তেজগাঁও বিভাগ ৫২ জন, মিরপুর বিভাগ ৯৯ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৫৬ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ হাজার ১২৭ পিস, ৫৫ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৩.৪ গ্রাম হেরোইন, ৫৫০ বোতল এস্কাফ, ২০ লিটার দেশীয় মদ, ১টি সাউন্ড বক্স, ১টি কাটিং প্লাইয়ার্স, ১টি প্লাস্টিকের কাঁচি, ১টি কলকি, ২২টি মোবাইল ফোন, ১টি মাইক্রোবাস, ১টি প্রাইভেটকার, ১টি পরিমাপক যন্ত্র, ২৪টি সিম কার্ড, ১৭ হাজার ৮০০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এক নারীর মৃত্যু

লেবাননে শান্তিরক্ষী নিহত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী গাড়ির ধাক্কায় ট্রাকের সহকারীর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়ীয়া-১ আসনে উৎসবের আমেজ, শুরু নির্বাচনী মাঠের প্রচারণার লড়াই

নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের আর সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ বন্ধে আইনি নোটিশ