টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 15, 2026 10:13 pm

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ মর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে এ বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুর, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে মিশন শেষে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে ও ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আগামী ২৯ জুলাই তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করবেন। অন্যথায় ৩০ জুলাই থেকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েল যুদ্ধে ভিন্ন ৭ দেশে আহত মার্কিন সেনার সংখ্যা ২০০ ছাড়াল

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে বিশ্বের উপকার করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বগুড়ায় রোগীর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা করা হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

এফডিসিতে ঢুকলে এখন কষ্ট লাগে: ডা. এজাজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

মতিঝিলে আরামবাগে একটি বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’

কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

রাসিক প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়