টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 16 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি!

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
July 16, 2026 9:28 am

মাঠের উত্তাপ ছড়ালো মাঠের বাইরেও। বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের পর স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে মারামারি জড়িয়েছে দু’দলের সমর্থকরা।

বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।
খেলার মাঝেই উত্তপ্ত হচ্ছিল গ্যালারির পরিস্থিতি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কথা কাটাকাটি চলছিল। শেষ দিকে জোড়া গোল দিয়ে আর্জেন্টিনা জেতার পর সে দেশের সমর্থকেরা উল্লাস শুরু করেন।
ইংল্যান্ডের সমর্থকদের পক্ষ থেকে তখন কটূ কথা ভেসে আসে। এতে করে বিবাদ বেড়ে যায়।
তারপরেই শুরু হয় মারামারি।
একই পরিস্থিতি স্টেডিয়ামের বাইরেও দেখা যায়। নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশরা প্রথমে বিবাদ থামানোর চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করলে পদক্ষেপ নেন তারা।

দুই দলের বহু সমর্থককে গ্রেফতার করা হয়। হাতকড়া পরিয়ে তাদের নিয়ে গিয়েছে পুলিশ। মারামারিতে দু’দলের বেশ কয়েক জন সমর্থক রক্তাক্ত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু আটলান্টা নয়, নিউ ইয়র্ক, নিউ জার্সির মতো আমেরিকার বেশ কিছু শহরে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এমনকি, বিশ্বকাপের কেন্দ্র থেকে অনেক দূরে ইংল্যান্ডের বার্মিংহ্যামেও হাতাহাতি হয়েছে দুই দলের সমর্থকদের।

খেলার আগে থেকেই উত্তাপ ছড়াচ্ছিল। ইংল্যান্ডের জাতীয় সঙ্গীতের সময় চিৎকার করে বিরক্ত করছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। গ্যালারিতে ডেভিড বেকহ্যামকে দেখেও বিদ্রুপ করেন তারা। খেলা যত গড়ায়, তত উত্তাপ বাড়ে। মাঠে বার বার ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন দুই দলের ফুটবলারেরা। তার প্রভাবই পড়ে গ্যালারিতে।

গত ৬০ বছর ধরে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ মানেই অন্য রকমের উত্তাপ। ফকল্যান্ড যুদ্ধের পর তা আরও বেড়েছে। এই ম্যাচেও ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি উস্কে দিয়েছেন আর্জেন্টিনার ফুটবলার ও সমর্থকেরা। ফলে লড়াই শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচর জোন কর্তৃক ছাত্র-ছাত্রীদের মা‌ঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং শিক্ষকদের উপহার প্রদান

পুরান ঢাকার এলাকার একটি বাসা থেকে থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর পুকুরে পানিতে মিলল ছোট্ট শিশু সেঁজুতির লাশ

৫৫ বছর ধরে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোই ১০ গ্রামের মানুষের ভরসা

জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

স্ত্রী-ছেলেসহ নসরুল হামিদ বিপুর আয়কর নথি জব্দের নির্দেশ

ট্রাম্প প্রশাসনকে আমি ভয় পাই না: পোপ লিও

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

সেন্ট লুসিয়ার পার্লামেন্টের স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমেদের মতবিনিময়