টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে: জ্বালানিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 18, 2026 8:58 pm

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে, কোনো ভদ্রলোক কখনও ওই দল করে না। শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বিগত দিনে দেখেছি, সিরাজগঞ্জে আমার বাড়ির সামনে এসে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধামকি দিতো। এখন আমরা কিছুটা ছাড় দেওয়ায় শুনছি, আওয়ামী লীগের সেই আস্তান-মাস্তানরা আবার বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। তিনি বলেন, এক্ষেত্রে আমাদেরও দোষ আছে। কারণ, দলের যে ঐক্য ধরে রাখা দরকার ছিল, আমরা সেটি সবসময় বজায় রাখতে পারিনি। আবার অনেকে গোপনে তাদেরও সমর্থন দিচ্ছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশ্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছি বলে আমরা বড় হয়ে গেছি, এমন নয়। আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মতো করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেখানে দলের নেতাকর্মীদের ভূমিকা থাকবে না, তা হতে পারে না।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে যে কষ্ট করেছি, এবার সেই ত্যাগের মূল্য দিতে হবে। তবে মনে রাখতে হবে, অন্যায়ভাবে টিকে থাকার চেষ্টা করলে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যাবে না।

জ্বালানিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎স্বাস্থ্যখাতে নতুন প্রত্যাশার আলো: মো. ফেরদৌসের নিয়োগে আশাবাদী সংশ্লিষ্ট মহল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান

সাভারে বাড়ি ফেরার পথে তরুণী ধর্ষণের শিকার, থানায় মামলা

শান্তি – সমৃদ্ধি ও সম্পপ্রীতির এবং আলোকিত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের জনসভা

জুলাই বিপ্লবের স্বীকৃতি ছাড়া নির্বাচন নয়: ড.শফিক

রাজারহাটে ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

ভারী বৃষ্টিতে পানির নিচে রাজধানীর সড়ক-অলিগলি

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন