টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 18, 2026 9:45 pm

বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২৬’ রোববার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের মহড়ায় দুই দেশের ১৬০ জনের বেশি সামরিক সদস্য অংশ নেবেন। শনিবার (১৮ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক সমন্বয় এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও জোরদার হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়ায় জঙ্গলাঞ্চলে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং যুদ্ধক্ষেত্রে আহতদের কৌশলগত চিকিৎসা (ট্যাকটিক্যাল কমব্যাট ক্যাজুয়ালটি কেয়ার) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে উভয় দেশের সেনাসদস্যরা একে অপরের কৌশল, দক্ষতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও সম্যক ধারণা লাভ করবেন।

মার্কিন দূতাবাস জানায়, ‘টাইগার লাইটনিং’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর মূল লক্ষ্য দুই দেশের সামরিক বাহিনীর পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, প্রস্তুতি ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক আন্তঃকার্যক্ষমতা (ইন্টারঅপারেবিলিটি) উন্নত করা।

২০১৭ সালে শুরু হওয়া ‘টাইগার লাইটনিং’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত আয়োজিত দ্বিপক্ষীয় যৌথ সামরিক মহড়া। কোভিড-১৯ মহামারির সময় এটি সাময়িকভাবে বন্ধ থাকলেও পরবর্তীতে আবার নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের অনুশীলনের মাধ্যমে পরিচালিত হবে। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সেনাসদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

রাউজানে ১০ এপ্রিল শ্রীমদ্ভগবদ্গীতা আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

স্ত্রীর সোয়া ৪ঘন্টা পরে স্বামী চলে গেলেন না ফেরার দেশে

আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখে বাসায় ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক আহত

এক সপ্তাহে ২৪৫ ফ্লাইট বাতিল

স্ত্রী ও মেয়েকে যৌন হয়রানির প্রতিশোধ নিতেই খুন করা হয় যুবককে

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে