টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

প্রতিবেদক
ধামরাই প্রতিনিধি
July 18, 2026 10:07 pm

ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় বাড়ির মালিক শাহিনুর ইসলাম জানান, দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। প্রথমে তারা তার মায়ের কক্ষ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তার শয়নকক্ষে ঢুকে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি জেগে ওঠেন এবং একজনকে আটকানোর চেষ্টা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও জানান, এ সময় ডাকাত দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরিবারের দাবি, নগদ প্রায় ৪ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ মোট প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে।

ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন শাহিন (২৮) ও মাসুম (৩০)। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ যুবলীগ নেতা গ্রেফতার

রাস্তায় পড়েছিল এক বৃদ্ধের মরদেহ সনাক্তে চেষ্টা চলছে

সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামোয় সমান থাকছে না ইনক্রিমেন্ট হার

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংস:জড়িতদের বিচারের দাবিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

৬০ বছর পর এবারের ঈদে আল-আকসা মসজিদ বন্ধ রেখেছে ইসরায়েল

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৭ অক্টোবর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ আকস্মিকভাবে পরিদর্শন করেন

ঢাকা মেডিকেলে ওসিসি ভেন্টিলেটর ভেঙ্গে এক কিশোরী পালানোর ঘটনা ঘটেছে

জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির!

কুমিল্লা দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে বন্দুক ও কার্তুজ উদ্ধার