টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 25 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের উপর অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 25, 2025 9:54 am

রাজধানীর হাজারীবাগ থানাধীন কালু নগর এলাকা একটি বাসায় লামিয়া আক্তার (১৬) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী।

সোমবার (২৫ আগস্ট) দুপুর দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের বাবা আবুল বাশার জানান, আমি পেশায় একজন রিকশাচালক আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণী শিক্ষার্থী আমার মেয়ের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল,‘‘ওর মা এই ঘটনাটা জানতে পারলে আমার মেয়েকে বকাঝকা করে আর বলে এখন পড়ার সময় এখন প্রেম করার সময় না।পরে মায়ের উপর অভিমান করে নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেয়। পরে আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে আমার মেয়েকে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা এলাকায় বর্তমানে,হাজারীবাগের কালিনগর এলাকার ২২/৩ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি। আমার দুই ছেলে এক মেয়ে ও ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ