টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 15 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘অটো ফাইন সিস্টেম’ এর আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক,আগামী ১৮ আগস্ট থেকেই শুরু হচ্ছে এ কার্যক্রম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 15, 2026 9:38 pm

“ট্রাফিক আইন না মানার প্রবণতা রোধ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে আনতে এবং জনসচেতনতা বাড়াতেই এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এ কার্যক্রম দেশের বিভিন্ন মহাসড়কেও সম্প্রসারণ করা হবে”- মো. ফারুক আহমেদ, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশপ্রধান।

মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে হাইওয়ে পুলিশ। এর আওতায় আসছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানা কার্যক্রম পরিচালনা করা হবে। শনিবার (১৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির এআই ক্যামেরার মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, প্রযুক্তি-নির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে। ‘অটো ফাইন সিস্টেম’ চালুর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়বে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ফারুক আহমেদ জানান, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হলে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কই নয়, অন্যান্য মহাসড়কেও বেপরোয়া যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে। ট্রাফিক আইন না মানার প্রবণতা রোধ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে চলে আসবে। একই সঙ্গে যানবাহনের চালক ও মালিকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়বে। প্রযুক্তিনির্ভর অটো মামলা এড়াতে ধীরে ধীরে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এ কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন মহাসড়কেও সম্প্রসারণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকবাজারে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপ পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

নির্বাচনে জিতলে প্রত্যেক নাগরিককে ৫ হাজার ডলার দেওয়া হবে: ট্রাম্প

কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩

জরুরি বিভাগে আড়াই ঘণ্টা অপেক্ষা, জানতে চাওয়ায় রোগীর স্বজনদের মারধর

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা!

রমনায় ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি মিন্টু গ্রেফতার

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন